বাংলাদেশ ক্যারম ফেডারেনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আজ (১৪ আগস্ট) শুক্রবার সকাল ১০:৩০ ঘটিকায় মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ২৩৫ নং কক্ষে বাংলাদেশ ক্যারম ফেডারেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফেডারেশনের সহসভাপতি মো: ফেরদৌস আখতার।
সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম কনক তালুকদারের পরিচানায় পরিচিতিপর্ব শেষে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
গৃহীত সিদ্ধান্তের মধ্যে রয়েছে, ১৭ আগস্ট মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে পরিচিতি সভায় যোগদান। পূর্ববর্তী কমিটি কতৃক গৃহীত সকল কার্যক্রম অব্যাহত রাখা। ক্রীড়া ভাতার আওতায় র‌্যাংর্কিং খেলোয়াড় বাছাইয়ের দ্বিতীয় পর্ব ২১, ২২ ও ২৩ আগস্ট তারিখে সম্পন্ন করা। প্রতিটি জেলা ও বিভাগ পর্যায়ে ক্যারম খেলা আয়োজন করা। কর্মকর্তাদের মধ্যে উপস্থিতি ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি জনাব মো: ফেরদৌস আখতার, সহ-সভাপতি জনাব মো: দেলোয়ার হোসেন, সহ-সভাপতি জনাব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক জনাব আজহারুল ইসলাম কনক, কার্যনির্বাহী সদস্য জনাব জাহাঙ্গীর ইকবাল, জনাব এস এম শাহজাহান চৌধুরী, জনাব মো: জাহিদ খুরশীদ, জনাব মো: জাফরুল আহসান, মিসেস ফরিদা ইয়াসমিন, মিসেস তামিনা আক্তার, ডালিয়া দাস, জনাব হাসনাইন সাজ্জাদী, জনাব শেখ মো: জাহাঙ্গীর হোসেন ও জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম । সভাপতির ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ