1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

কসবায় আজিজিয়া প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও বার্ষিক মিলাদ

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৩৪

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আজিজিয়া প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় এবং বিদ্যালয়ের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. সামসুল আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের সদস্য সচিব লোকমান হোসেন পলা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইসহাক আহম্মেদ (ছোটন) এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কসবা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন, কসবা পৌরসভার কাউন্সিলর পদপ্রার্থী ও জাতীয়তাবাদী যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মানিক সরকার, সিলেটের এ কে জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইলিয়াছ মিয়া এবং কসবা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামায়াতের আমির মো. শেখ সাদী।

অনুষ্ঠানে পঞ্চম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে অতিথিরা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তাঁরা শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে জীবনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়।

পরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, বিদ্যালয়ের সার্বিক উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ