1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

কসবায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন; আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৩৬

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম। উপজেলা প্রাণিসম্পদ সার্জন ডা. দয়াল চন্দ্র ভোমিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা প্রেসক্লাবের আহ্বায়ক আবুল খায়ের স্বপন, কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা জামায়াতের আমির শিবলী নোমানী, কসবা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান এবং কসবা প্রেসক্লাবের সদস্য সচিব লোকমান হোসেন পলা।

খামারিদের মধ্যে বক্তব্য দেন মো. জহির উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সোহেল রানা।

বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে পশুপালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদনের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় স্থানীয় খামারি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছামিউল ইসলাম।

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
তারিখ: ২৬/১১/২০২৬

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ