1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

কসবায় ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সংবাদ সম্মেলন  দাবী না মানলে বৃহত্তর কর্মসূচীর হুসিয়ারী

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৪২

কসবা প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সদ্য ঘোষিত উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে কসবা পৌর শহরের ফুড প্যালেস রেস্টুরেন্টের মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবী জানান। দাবী না মানলে রেল ও সড়ক পথ অবরোধসহ বৃহত্তর কর্মসূচী পালনের হুসিয়ারি দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। এ সময় তিনি সদ্য ঘোষিত কমিটির কয়েকজন নেতার বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা, বয়স ও সাংগঠনিক পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন।
লিখিত বক্তব্যে সাদ্দাম হোসেন বলেন, ঘোষিত কমিটিতে এমন কয়েকজনকে পদ দেওয়া হয়েছে, যাঁরা অতীতে ছাত্রলীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছেন। তাঁদের ছবি, ভিডিও ও অন্যান্য তথ্যপ্রমাণ তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি। এসব তথ্য সাংবাদিকদের সামনে উপস্থাপনের করেন।
তিনি বলেন, এ কমিটি বাস্তবায়ন হলে কসবায় দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতি করা ত্যাগী নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবেন এবং সংগঠনটি দুর্বল হয়ে পড়বে। তাই অবিলম্বে জেলা ছাত্রদলকে এ কমিটি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। একই সঙ্গে নির্যাতন, মামলা ও কারাবরণের শিকার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
পৌর ছাত্রদলের আহ্বায়ক এন আপেলকে সভাপতি এবং সাধারণ সম্পাদক জুয়েল আহমেদের বিষয়ে আপত্তি তুলে সাদ্দাম হোসেন বলেন, আপেলের ছাত্ররাজনীতিতে পূর্ববর্তী ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁর বয়স ও ছাত্রত্ব নিয়েও আপত্তি জানান তিনি। অন্যদিকে জুয়েল আহমেদের বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেওয়া এবং টি আলী ডিগ্রি কলেজে ছাত্রলীগের পদপ্রার্থী হওয়ার অভিযোগ করেন। এ দাবির সমর্থনে বিভিন্ন ছবি, ভিডিও ও মনোনয়ন ফরমের তথ্যপ্রমাণ রয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া পৌর ছাত্রদলের কয়েকজন সহসভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে থাকা নেতাদের বয়স, ছাত্রত্ব এবং অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন সাদ্দাম। তাঁদের কয়েকজনের বিরুদ্ধে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগ করেন তিনি।
পৌর ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে মাদক ব্যবসায় সম্পৃক্ততার অভিযোগ তুলে সাদ্দাম বলেন, ওই নেতার নিজের বক্তব্যের কল রেকর্ডও তাঁর কাছে রয়েছে। সেখানে তিনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন বলে স্বীকার করেছেন বলে দাবি করেন সাদ্দাম। এসব অভিযোগের পক্ষে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ সাংবাদিকদের কাছে তুলে ধরেন তিনি।
সাদ্দাম হোসেনের দাবি, ঘোষিত কমিটির বিভিন্ন পদে এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ছাত্রদলের আদর্শ ও সাংগঠনিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। এ অবস্থায় কমিটি পুনর্বিবেচনা করে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন;কসবা পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক সহিদুল খা, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুল ইসলাম জুয়েল, সাবেক যুগ্ম আহবায়ক রাজু আহমেদ, বাবুল আহমেদ, কসবা টি আলী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ, পৌর ছাত্রদল সাবেক সদস্য সচিব মহসিন আলম, চারগাছ এন.আই ভুইয়া কলেজের সাবেক সভাপতি শাহজালালসহ আরো অনেকে।
উল্লেখ্য গত ১ নভেম্বর কসবা উপজেলা ও পৌর শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। ঘোষিত উপজেলা ছাত্রদলের কমিটিতে সিরাজুল হক ইমুকে সভাপতি, শিমুল মিয়াকে সাধারণ সম্পাদক এবং সাদ্দাম খন্দকারকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
অন্যদিকে, কসবা পৌর ছাত্রদলের আংশিক কমিটিতে এনামুল হক আপেলকে সভাপতি, জুয়েল আহমেদকে সাধারণ সম্পাদক এবং জান্নাতুল বাকী হৃদয়কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। কমিটি ঘোষনার পর থেকেই পদবঞ্চিতরা বিভিন্ন আন্দোলন করে আসছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ