1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

সবুজ সংঘের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থী এবং হাফেজ শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
৩৮

 

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এসএসসি পরীক্ষার্থী এবং হাফেজ শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা বাজারে এটি অনুষ্ঠিত হয়।

মো. শাকিবের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি লোকমান হোসেন পলার সভাপতিত্বে এতে প্রধান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাড়েরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানটির উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কসবা প্রেসক্লাবের আহ্বায়ক আবুল খায়ের স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের ব্যক্তিগত মিডিয়া সচিব জনাব শান্তনুর আলম, কাউসার আহমেদ, শামসুল আলম, মনির হোসেন, সাইদুর রহমান খান নুরুল আমিন, ইয়াসিন মনি খান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা উপস্থিত অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে শিক্ষার মানোন্নয়নের জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে একজন মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। একজন সচেতন মায়ের পেছনে একটি জাতি অপেক্ষা করে। তাই মায়ের দায়িত্ব সবচেয়ে বেশি।

বক্তারা আরও বলেন, মোবাইল ফোন প্রয়োজনীয়, কিন্তু মোবাইলের কারণেই আমাদের শিক্ষার্থীরা ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই তারা কী করছে সেটা সর্বদা পর্যবেক্ষণে রাখতে হবে। একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের জন্য শুধু তার একার প্রচেষ্টা যথেষ্ট নয়। শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক এই তিনটি উৎসের সমন্বয় ঘটাতে হবে। তবেই সে ভালো ফলাফল করতে পারবে।

অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদেরকে নগদ অর্থ ও শিক্ষা উপকরণ প্রদান করা হয় এবং সকল শিক্ষার্থীদের জন্য দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ফজলুল হক হাফেজীয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ ইসামাইল হোসেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ