1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

কসবায় চকচন্দ্রপুর হাফেজি মাদরাসার অভিভাবক সমাবেশ  -প্রিন্সিপাল গোলাম মোস্তফা সরকার

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
৪০

 

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চকচন্দ্রপুর হাফেজি মাদরাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সকালে মাদরাসার জেনিথ ইসলাম হিফজ বিভাগের মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন চকচন্দ্রপুর গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল গোলাম মোস্তফা সরকার।

মাদরাসা কমিটির সহ-সভাপতি গোলাম ফারুক মাস্টারের সভাপতিত্বে এবং কমিটির সদস্য মো. ইকবাল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাদরাসা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন।

বক্তব্য রাখেন কসবা আল-আজহার মডেল মাদরাসার মুহতামিম হাফেজ সাইফুল ইসলাম শাহীন এবং অভিভাবকদের পক্ষে মো. কাজল মিয়া।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসা কমিটির যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ হাফেজ মো. হাসান, প্রচার সম্পাদক মো. আতিকুল্লাহসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সমাবেশে মাদরাসার শিক্ষা কার্যক্রম ও সার্বিক অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন মাদরাসার মুহতামিম মো. আব্দুল হালিম।

প্রধান অতিথির বক্তব্যে প্রিন্সিপাল গোলাম মোস্তফা সরকার বলেন, প্রকৃত ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারলে সমাজের বিভিন্ন অনিয়ম ও অন্যায় দূর করা সম্ভব। তবে দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রচলিত শিক্ষায়ও সমান গুরুত্ব দিতে হবে। তা না হলে তারা প্রতিযোগিতামূলক বিশ্বে পিছিয়ে পড়বে এবং সমাজের কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, বর্তমানে বিভিন্ন ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা অর্জন করছে। তাই শিক্ষার্থীদের ধর্মীয় ও সাধারণ শিক্ষার সমন্বয়ে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠান শেষে চকচন্দ্রপুর গ্রামের প্রয়াত ব্যক্তিদের রুহের মাগফিরাত এবং দেশে-বিদেশে অবস্থানরত সবার সুস্বাস্থ্য, নেক হায়াত ও সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ সাইফুল ইসলাম শাহীন।

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
তারিখ: ১৬/১১/২০২৬

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ