অধ্যাপক শেখ কামাল উদ্দিন।।
ব্রাহ্মণবারিয়ার কসবা উপজেলার ব্যাংক ম্যানেজারগণের পেশাজীবি সংগঠন “ব্যাংকার্স ফোরাম, কসবার” সভাপতি ইসলামী ব্যাংক পিএলসি কসবা শাখা ব্যবস্থাপক আবদুল কাইয়ুম এর বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে। ব্যাংক এশিয়া কসবা শাখায় আয়োজিত অত্র শাখার ব্যবস্থাপক মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ব্যাংকার্স ফোরাম কসবার সাধারণ সম্পাদক জনতা ব্যাংক কসবা শাখার ম্যানেজার মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরাম কসবার সিনিয়র সহসভাপতি সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখার ম্যানেজার ছানাউল হক সরকার, ব্র্যাক ব্যাংকের ম্যানেজার শফিউল্লা, অগ্রণী ব্যাংকের ম্যানেজার নুরুল আলম, কৃষি ব্যাংকের ম্যানেজার মো: মহসিন, ইউসিবি ব্যাংকের ম্যানেজার সাইদুর রহমান, আল আরাফাহ ইসলামী ব্যাংকের ম্যানেজার ইয়াকুব আলীসহ উপজেলায় কর্মরত ম্যানেজারগণ।
অভিজ্ঞ ব্যাংকার এবং দক্ষ সংগঠক ওই কর্মকর্তা রাজধানী ঢাকার বনানী শাখায় বদলী হয়েছেন। বদলীজনিত বিদায়ী অনুষ্ঠানে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।