ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা আজ শনিবার রাজধানীর সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার সভাপতি এবং মো. মোশারফ হোসেন ভূঁইয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সচিব মো. তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব সেলিম মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক এড, আনোয়ার জাহিদ ভূইয়া, সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী সোয়েব রানা
সভায় সমিতির বিভিন্ন কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সংগঠনকে আরও কার্যকর ও সেবামুখী করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে সমিতির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিদায়ী সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার। পরে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।
নবনির্বাচিত সভাপতি প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার এবং সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন ভূঁইয়া সংগঠনের প্রতি সদস্যদের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা কসবার উন্নয়ন, ঢাকায় বসবাসরত কসবাবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। উপস্থিত সদস্যরা আশা প্রকাশ করেন, তাঁদের দক্ষ নেতৃত্ব, সততা ও সম্মিলিত প্রচেষ্টায় ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি আরও শক্তিশালী, গতিশীল ও সেবাধর্মী সংগঠনে পরিণত হবে। একই সঙ্গে নবনির্বাচিত নেতৃত্বের সুস্বাস্থ্য, সফলতা এবং সমিতির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়।
নির্বাচন পরিচালনা করেন , প্রধান কমিশনার মাহমুদুর রহমান হাবিব, নির্বাচন কমিশনার ড, সফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার আনিসুজ্জামান ইকবাল।