1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

কসবায় মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ  ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও বৃক্ষরোপণ 

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
১৪০

খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন এর উদ্যোগে ও সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির পরিচালনায় খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৫ সেপ্টেম্বর শনিবার সকাল সকালে খাড়েরা মোহাম্মদী উচ্চবিদ্যাল মাঠে খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন আয়োজিত
মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান, ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও বৃক্ষরোপণ অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত আনুষ্ঠানে প্রায় ৬০০ জন রোগীর উপরে ১২ জন অভিজ্ঞ ডাক্তার ও অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা প্রদান, প্রতিজনকে বিনামূল্যে ঔষধ, চশমা ও নিম গাছ বিতরণ করা হয়।

এই মহতী ও মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক (ডাঃ) মোহাম্মদ মনির হোসেন, মহাসচিব, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি। সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল হাই , সাবেক প্রধান শিক্ষক, খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়।

অতিথি ছিলেন ডাঃ মোঃ জহিরুল ইসলাম,
ভাইস প্রিন্সিপাল নোয়াখালী মেডিকেল কলেজ, মোঃ মনিরুজ্জামান, চেয়ারম্যান, খাড়েরা ইউনিয়ন পরিষদ
মোঃ নুরুল আমিন, সাবেক প্রধান শিক্ষক,
ফখরুল আলম ফরহাদ.মোঃ মিজানুর রহমান, খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সারোয়ার ; যুগ্ম -পরিচালক, সমাজসেবা অধিদপ্তর।
মোঃ আসাদুজ্জামান – উপজেলা স্বাস্থ‍্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,কসবা। জনাব যুবায়ের মাহমুদ – তপন ও জনাব দুলাল মিয়া।

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন; সহকারী অধ্যাপক (ডাঃ) মোহাম্মদ সাফায়াত কামাল, কাউন্সিলর, সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও আহ্বায়ক- খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ‍্যালয় এলামনাই এসোসিয়েশন
মো: মাহমুদুল হাসান রানা, সদস্য সচিব, আলহাজ্ব আবু বক্কর, সিনিঃ যুগ্ম আহবায়ক,
মোঃ তারেকুর রাহমান- কোষাধ‍্যক্ষ ; খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ