কসবায় ৬৯ বোতল বিদেশি বিয়ারসহ দুইজন গ্রেপ্তার

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী অভিযানে ৬৯ বোতল বিদেশি বিয়ার ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১১টা ১৫ মিনিটে কসবা থানার গোপীনাথপুর ইউনিয়নের চন্ডিদ্বার স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন বাঞ্ছারামপুর উপজেলার কাল্লা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. মামুন (২৯) এবং আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের সালামের ছেলে মো. ইসমাইল মিয়া (৩৮)। ইসমাইল মিয়া সিএনজিচালিত অটোরিকশার চালক।

পুলিশ জানায়, কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজুল ইসলামের নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনের দখল থেকে ৬৯ বোতল বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ