ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুবায়েরের ওমর খানের বড় ভাই জাবেদ ইমরান খান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সাবেক সহ-সভাপতি বেনজির আহমেদ রাসু, জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী, সাধারণ সম্পাদক হাফেজ নুরুল আমীন, পৌর জামায়াতের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান, সহ-সভাপতি বশির চৌধুরী, সাবেক সভাপতি আশরাফ আলী, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ, এনসিপি মুখপাত্র মামুন শরীফ বাতেন, গণঅধিকার পরিষদের সভাপতি মাওলানা হিজবুল্লাহ হেলালী, আড়াইবাড়ি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ভূইয়া, উপজেলা মহিলা বিএনপির সভানেত্রী লুৎফুননহার রিনা, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম ভূইয়া (দিপু), সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, সাবেক আহ্বায়ক মেহেদী হাসান রুবেল, সাবেক ছাত্রদল নেতা সাহিদুল খা, সাদ্দাম হোসেন, সহিদুল খা, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হাসান মাহমুদ, শাহাবুদ্দিন হৃদয়, আন্দোলনে আহত আল-আমিন, এনসিপির তানভীর ইসলাম শাহীন, ছাত্রদল নেতা রাজু আহমেদ, উপজেলা ছাত্রশিবির সভাপতি জাহিদ হাসান মোল্লাসহ আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং আহতদের অবদানের স্বীকৃতি জানিয়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। বক্তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।