কসবায় ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা উদ্বোধন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ”— এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬। ভূমি মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং উপজেলা ভূমি অফিসের আয়োজনে ১৯ মে মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে মেলা। এই মেলা চলবে আগামী ২১ মে বৃহস্পতিবার পর্যন্ত।
​ ফিতা কেটে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ছামিউল ইসলাম । উদ্বোধন শেষে উপস্থিত সকল অতিথিগন রেলীতে অংশগ্রহণ করেন।
​পরে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তানজিল কবিরের সভাপতিত্বে ভূমি সেবা মেলার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে ভূমি সেবা দিতে সরকার সম্পূর্ণ অটোমেটেড বা ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এখন ঘরে বসেই নাগরিকেরা ১৬১২২ নম্বরে কল করে কিংবা land.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ই-নামজারি, খতিয়ান ও ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা অনলাইনেই গ্রহণ করতে পারছেন।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিল মাহমুদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সদানন্দ পাল, কসবা থানা উপ-পরিদর্শক ফারুক হোসেন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন , সাবেক পৌর বিএনপি সভাপতি আশরাফ আলী , পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহাম্মদ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আইয়ুম খান ও কসবা প্রেসক্লাব সভাপতি আবুল খায়ের স্বপন প্রমুখ ।

​এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সেবা নিতে আসা সাধারণ নাগরিকবৃন্দ।

​ ২১ মে পর্যন্ত প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মেলা প্রাঙ্গণে “নাগরিক সেবা ২৪/৭” নিশ্চিত করতে বিশেষ বুথ স্থাপন করা হয়েছে। এখান থেকে নাগরিকেরা সরাসরি বিনামূল্যে ভূমি সংক্রান্ত বিভিন্ন পরামর্শ ও ডিজিটাল সেবা সংক্রান্ত তথ্য ও সহায়তা নিতে পারবেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ