নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: কসবায় প্রতিভা অন্বেষণে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

তৃণমূল পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করার লক্ষ্যে সরকারি উদ্যোগ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” উপলক্ষে কসবা উপজেলা-তে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানজিল কবির, কসবা থানা-র অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তৌহিদ, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক ভূঁইয়া দিপু, কসবা প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা,কসবা পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক শাহিদুল খা, কসবা পৌর উচ্চ বিদ্যালয়-এর ক্রীড়া শিক্ষক বিল্লাল মিয়া, শাহপুর আফছার উদ্দিন উচ্চ বিদ্যালয়-এর ক্রীড়া শিক্ষক আশিকুর রহমানসহ বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা জানান, “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচির আওতায় তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় বাছাই করা হবে এবং তাদের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার ঘোষিত এই কর্মসূচিতে ১২ থেকে ১৪ বছর বয়সী শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় আরও জানানো হয় ২৮ এপ্রিল দুপুর ২টায় কসবা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে টি-১০ ক্রিকেট, কাবাডি ও ফুটবল খেলা অনুষ্ঠিত হবে এবং বাকী খেলাগুলো পরদিন ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে কসবায় লুকিয়ে থাকা প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে। পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং সুস্থ প্রজন্ম গড়ে তুলতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়, যাতে “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা যায়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ