মহান স্বাধীনতা দিবসে স্বাধীন বাংলার অতন্দ্র প্রহরী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম আর নেই।
স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ, কসবা থানার সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম গত রাত (২৬ মার্চ) ৩টা ৪০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
স্বাধীনতার এই গৌরবময় দিনে তাঁর এ বিদায় জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর বর্ণাঢ্য সংগ্রামী জীবন, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
মৃত্যুকালে তিনি এক কন্যা, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আমরা মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহর নিকট প্রার্থনা করছি তিনি যেন তাঁর যাবতীয় ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন।
কসবা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।