ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেনে’র মায়ের ইন্তেকাল

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বাদৈর গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ হোসেন সাহেবের মমতাময়ী মা মোছা. গোলজার বেগম (৯০) আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোর রাতে বাদৈর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মরহুমার নামাজে জানাজা আজ বাদ যোহর বাদৈর পশ্চিম পাড়া জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় মরহুমার আত্মীয়স্বজনসহ এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন। জানাজার পূর্বে মরহুমার সন্তান মোহাম্মদ হোসেন, বাদৈর ইউনিয়ন চেয়ারম্যান সিপন আহমেদ ভূইয়া ও তার স্বজনরা মরহুমার জন্য সবার কাছে দোয়া কামনা করে সংক্ষিপ্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জানাজা শেষে মরহুমা গোলজার বেগমকে বাদৈর পশ্চিম পাড়া কবরস্থানে দাফন করা হয়।
এদিকে মরহুমার ইন্তেকালে কসবা প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের সভাপতি মো. আবুল খায়ের স্বপন এবং সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন পলা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ