আজ আড়াইবাড়ী দরবার শরীফের ৮৭তম বার্ষিক মাহফিল

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

উপমহাদেশখ্যাত পীরে কামেল আল্লামা হযরত মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-কাদেরী (রা.)-এর ৮৭তম ওরশ ও মাহফিলে ইসালে ছাওয়াব আজ শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা থেকে পরদিন শনিবার বাদ ফজর পর্যন্ত কসবা উপজেলার আড়াইবাড়ী দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

মাহফিলে সভাপতির আসন অলংকৃত করবেন দরবার শরীফের বর্তমান পীর, হযরত মাওলানা আলহাজ্ব মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী। ঐতিহাসিক এ মাহফিলে দরবার শরীফের খলিফাবৃন্দসহ দেশের খ্যাতনামা উলামায়ে কিরাম গুরুত্বপূর্ণ ওয়াজ ও নসিহত পেশ করবেন।

মাহফিল উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লাখো ধর্মপ্রাণ মুসলমানের সমাগম ঘটবে বলে আয়োজকরা জানিয়েছেন। এ উপলক্ষে আড়াইবাড়ী দরবার শরীফ সংলগ্ন কয়েকটি গ্রামে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মাহফিলের সার্বিক প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

মাহফিলে শরিক হওয়ার জন্য দরবার শরীফের পীর হযরত মাওলানা গোলাম খাবীর সাঈদী ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ