শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপি মামুনের ৫ বছরের কারাদণ্ড

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিউজ ডেস্ক।।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে বিশেষ ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনাল জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে।
একই মামলায় সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও দোষী সাব্যস্ত করা হয়। তবে তিনি রাজসাক্ষী হওয়ায় আদালত তাকে সর্বোচ্চ শাস্তি না দিয়ে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ