অমর একুশে বইমেলা স্থগিত ঘোষণা, নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলা একাডেমি ঘোষণা করেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিউজ ডেস্ক।।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে’। এই প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে ইতোমধ্যে নির্ধারিত বইমেলা ২০২৬-এর তারিখ স্থগিত করা হয়েছে।

বাংলা একাডেমি এবং বাপুস এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনকালীন নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে চান বলে জানা গেছে। নতুন তারিখ এবং বিস্তারিত পরবর্তীতে জানানো হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ