1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীতে পুলিশের ধারাবাহিক অভিযানে কমেছে মাদকের প্রকাশ্য বেচাকেনা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
২৭

রাজশাহী প্রতিনিধি:
একসময় সন্ধ্যার পর রাজশাহী শহরের পশ্চিম প্রান্তের আইডি বাগান পাড়া ও গুরিপাড়া এলাকায় প্রকাশ্যেই চলত মাদক কেনাবেচা। মাদকসেবী ও কারবারিদের আনাগোনায় আতঙ্কে থাকতেন স্থানীয় বাসিন্দারা। এর প্রভাব পড়ত চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতায়ও।
তবে গত কয়েক মাসে পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন এসেছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ধারাবাহিক অভিযানে এসব এলাকায় মাদকের প্রকাশ্য আসর ও ক্রেতাদের আনাগোনা অনেকটাই কমেছে বলে দাবি স্থানীয়দের।
গত ৭ মে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে মোহাম্মদ ফয়েজুল কবির দায়িত্ব নেওয়ার পর নগরীর মাদক, কিশোর গ্যাং, ছিনতাই ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান জোরদার করা হয়। পুলিশ, গোয়েন্দা পুলিশ ও সিআরটির সমন্বয়ে পরিচালিত অভিযানে বেশ কয়েকজন মাদক কারবারি ও অপরাধী গ্রেপ্তার হয়েছেন।
পাশাপাশি থানাগুলোতে উঠান বৈঠকের মাধ্যমে মাদকবিরোধী সচেতনতা তৈরির পাশাপাশি স্থানীয়দের কাছ থেকে অপরাধের তথ্য সংগ্রহ করা হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, মাদকের প্রকাশ্য বেচাকেনা কমায় চুরি-ছিনতাই ও কিশোরদের দলবদ্ধ আড্ডাও আগের তুলনায় কমেছে। তবে এই সাফল্য ধরে রাখতে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদক ব্যবসার মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ