1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি উদযাপনে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের পরামর্শ সভা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
৫২

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছরপূর্তি পালন করার লক্ষে জেলার সকল উপজেলার প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে পরামর্শ সভা ও সিদ্ধান্ত গ্রহনের জন্য পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১২ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এই পরামর্শ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা,, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, কার্যকরী সদস্য শাহজাহান সাজু,
সম্মানিত সভাপতি সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন। ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত এর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ আবুল খায়ের স্বপন,সাধারণ সম্পাদক লোকমান হোসেন পলা, নাসিরনগর প্রেস ক্লাব এর মোঃ আছমত আলী, নাসিরনগর প্রেসক্লাব এর মোজাম্মেল হক সবুজ,বিজয়নগর প্রেসক্লাবের এস এম জহিরুল আলম চৌধুরী, বিজয়নগর প্রেসক্লাবের মোং জিয়াদুল হক,আখাউরা প্রেসক্লাব এর শাহাদাত হোসেন লিটন,কাজী হান্নান খাদেম, কসবা কসবা প্রেসক্লাবের নেপাল চন্দ্র সাহা, মোঃ রুবেল আহমেদ,বাঞ্ছারামপুর প্রেস ক্লাব সভাপতি মোল্লা মোঃ নাসির, মোঃ সেলিম মিয়া,নবীনগর প্রেসক্লাবের শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল,
সবাইল প্রেসক্লাব এর মোহাম্মদ আলী মাস্টার, তৌফিক আহমেদ প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ