কসবা ব্যাংকার্স সোসাইটির উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিভিন্ন ব্যাংকে কর্মরত স্থানীয়দের সামাজিক সংগঠন ‘কসবা ব্যাংকার্স সোসাইটি’র উদ্যোগে শিক্ষোপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার স্বনামধন্য তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষোপকরণ বিতরণ করা হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে ফলদ বৃক্ষরোপণ করা হয়।

সংগঠনের সভাপতি, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. খাইরুল এনামের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোসাইটির সাধারণ সম্পাদক রূপালী ব্যাংক পিএলসি’র প্রিন্সিপাল অফিসার মো. দেলোয়ার হোসেন। এছাড়া ট্রেজারার ও সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক সানাউল হক সরকার, অগ্রণী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মো. নুরুল আলম এবং ব্র্যাক ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মো. সফিউল্লাহ উপস্থিত ছিলেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মনিচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গুরুপদ শীল, চাটুয়াখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মো. অলিউল্লাহ, শহীদ স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সখিনা আক্তারসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, কসবা ব্যাংকার্স সোসাইটির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ মহতী উদ্যোগের জন্য কসবা ব্যাংকার্স সোসাইটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। শিক্ষা বিস্তার ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সভাপতি মো. খাইরুল এনাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ