1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

কসবায় মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ, ওষুধ-চশমা ও নিমগাছ বিতরণমরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ, ওষুধ-চশমা ও নিমগাছ বিতরণ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
১৫
  • মমরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধকরণ, ওষুধ-চশমা ও নিমগাছ বিতর
    কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
    মানুষের চোখে আলো ফেরানো এবং মরণোত্তর চক্ষুদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ব্যতিক্রমী মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও নিমগাছ বিতরণ করা হয়।
    শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় মাঠে খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির পরিচালনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
    দিনব্যাপী আয়োজনে প্রায় ৬০০ রোগীকে ১২ জন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাসেবা গ্রহণকারীদের প্রত্যেককে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চশমা দেওয়া হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বিতরণ করা হয় নিমগাছ এবং পরিচালিত হয় বৃক্ষরোপণ অভিযান।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির মহাসচিব অধ্যাপক (ডাঃ) মোহাম্মদ মনির হোসেন। সভাপতিত্ব করেন খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই।
    অনুষ্ঠানে নোয়াখালী মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ মোঃ জহিরুল ইসলাম, খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান, সাবেক প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, ফখরুল আলম ফরহাদ, খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের যুগ্ম-পরিচালক মোঃ সারোয়ার, কসবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জনাব যুবায়ের মাহমুদ তপন ও জনাব দুলাল মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
    বক্তারা বলেন, মরণোত্তর চক্ষুদানের মাধ্যমে একজন মানুষের মৃত্যুর পরও অন্য মানুষের জীবনে আলোর সুযোগ তৈরি হতে পারে। তাই চক্ষুদান সম্পর্কে সামাজিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি মানবিক কাজে সবাইকে এগিয়ে আসতে হবে।
    কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতির কাউন্সিলর ও খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয় এলামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সহকারী অধ্যাপক (ডাঃ) মোহাম্মদ সাফায়াত কামাল।
    এ সময় অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোঃ মাহমুদুল হাসান রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবু বক্কর এবং কোষাধ্যক্ষ মোঃ তারেকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
    আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানো, চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া, মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করা এবং পরিবেশ রক্ষার মতো সামাজিক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ