1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে
৩৩

কসবায়, ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম।

মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূঁইয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সদানন্দ পাল, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূঁইয়া, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুম খান এবং উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল।

স্বাগত বক্তব্য দেন উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল খালেক।

বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর এ এস এম ইকবাল, পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, শিমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে হানিসহ শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতির জন্য সাক্ষরতার হার বৃদ্ধি অপরিহার্য। নিরক্ষরতা দূরীকরণে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত ভূমিকা প্রয়োজন। এজন্য প্রাপ্তবয়স্ক শিক্ষা কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ