সীমান্তে বিজিবির অভিযান, ৩৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবার চন্ডিদার, মাদলা ও খাদলা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানে ভারতীয় রেডবুল এনার্জি ড্রিংকস, হেয়ার অয়েল, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, বাজি, শাড়ি, গরু, স্যুটের কাপড়, মদ, বিয়ার, ইস্কাফ সিরাপ ও ইজিবাইক জব্দ করা হয়। জব্দ করা এসব পণ্যের আনুমানিক মূল্য ৩৫ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনা ও পরিকল্পনায় এসব অভিযান পরিচালিত হয় বলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক ও চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ