1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

পিবিআই তদন্ত চেয়েছে খুলনা ডিআইজি রেঞ্জ।।মাগুরার রত্না খাতুন নিখোঁজ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে
৮০

 

হাসনাইন সাজ্জাদী।। মাগুরা সদরের পশু হাসপাতাল পাড়ার রত্না খাতুন (৪৫) (পিতামৃত আফসার খান) নিখোঁজ হয়েছেন গত ৪ জুলাই। আজ ৪ মাস হলেও সন্ধান পাওয়া যায়নি তার। এদিকে তার পাগলপ্রায় একমাত্র মেয়ে ইংল্যান্ডে বাস করছেন। তিনি নির্ঘুম দিনাতিপাত করছেন। যেকোনো সময় মায়ের সন্ধান পাবেন এ আশায় বুক বেধে আছেন। তার কান্নার আহাজারিতে এ ৪ মাসে ভারি হয়ে আছে ইংল্যান্ডের আাকাশ বাতাস। জানাগেছে, দীর্ঘ মাস
এদিন সন্ধ্যা ৭টা ১মিনিটে নিখোঁজ হন রত্না। তিনি দেখা করতে গিয়েছিলেন বাতিকাডাঙ্গা অস্থায়ী কালীমন্দির সংলগ্ন আক্কাস আলী শেখের সঙ্গে। তার দোকানের নিকট গিয়ে তিনি মোবাইলে ১১সেকেন্ড কথা বলেন। তারপর থেকেই তার মোবাইল বন্ধ ও তিনি নিখোঁজ হন। এ বিষয়ে মাগুরা সদর থানায় জিডি করেন তিনি। পরবর্তীসময়ে মামলাও হয়। মামলা নং ৩৮, তাং ১৩/৮/২৬। ঢাকা সদর দপ্তরের এডিশনাল ডিআইজি (ক্রাইম রেঞ্জ) এর নিকট খুলনা রেঞ্জের এডিশনাল ডিআইজি ক্রাইম রেঞ্জের পক্ষ থেকে এক পত্র মামলাটি অধিকতর তদন্তের জন্য পিবিআইকে তদন্তভার প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। ৪ জুলাই জনৈক আক্কাসের দোকানে রাত্না খাতুনের উপস্থিতির প্রমাণ তার মোবাইল সংলাপ থেকে জানা যায়। তারপর তিনি নিখোঁজ হন।

এ বিষয়ে রত্না খাতুনের ছোট বোন স্বপ্না আক্তার বাদী হয়ে জিডি করেন ও পরে অভিযোগ দায়ের করেন। জিডি নাম্বার ৫৪৫ তাং -৮/৭/২০২৬। অভিযোগের নাম্বার হয় না বলে পুলিশ তাদেরকে জানায়। পরে মামলা করা হয়। মামলা নং -৩৮ তাং ১৩/ ৮/ ২৬ খ্রিষ্টাব্দ। ১৪ /৮/২৬ খ্রিষ্টাব্দ তারিখে পুলিশ একটি সামারি তৈরি করে। যার স্মারক নং -৬০৮৩(৩)১।অভিযোগপত্রে সরাসরি ফারুককে বিবাদী করা হয়েছে। আক্কাসের পরিচিত জনৈক ফারুক (পিতা হিরণ মোল্লা,ঠিকানা খাসকান্দি থানা ও জেলা ফরিদপুর)-এর সঙ্গে রত্না খাতুনের মোহরানা ও যৌতুক মামলা আদালতে বিচারাধীন। মামলা নং -সিআর ১৫৭৭/২৫। তাই ফারুককে বিবাদী করা হয়। পুলিশ আক্কাস, ফারুক সহ আরো কয়েকজনকে ধরে এনে তদন্ত করেও কিছু উদ্ধার করতে পারেনি। এদিকে রত্না খাতুনের বিলেত প্রবাসী মেয়ে ইসমত আরা আঁচল তার মায়ের সন্ধান বের করার জন্য বৃটেনস্থ বাংলাদেশ হাই কমিশনেও ই মেইলে আবেদন জানিয়েছেন। জানা গেছে রত্না খাতুন ডায়বেটিসের রোগী। তিনি পথ ভুলে কোনদিকে গেলেও ঔষধ ছাড়া এতদিন তার সুস্থ থাকার কথা নয়। কেউ আটকে রাখলেও ঔষধের খরচ যোগানো কঠিন। তাকে হত্যা করে লাশ গায়েব করে দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। মাগুরা পুলিশ যেহেতু কোনো তথ্য বের করতে পারেনি তাই পিবিআইকে দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন খুলনা বিভাগের এডিশনাল ডিআউজি ক্রাইম রেঞ্জ। ৭/১১/২৬ তারিখে এ অফিসিয়াল পত্র পাঠানো হয়। যার স্মারক নং -এসডি এন্ড আর/১০২৩৬/১(১).ধারা ৭ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০।
রত্না খাতুনের সঙ্গে আক্কাসের শেষ কথা হয় মোবাইলে। আক্কাস রত্না খাতুনের সাবেক স্বামী ও তার দায়ের করা যৌতুক মামলার আসামী। কয়েক বছর আগে তিনি রত্না খাতুনের নিকট যৌতুক হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন এবং তাকে মারধর করেন বলে মামলার এজাহার থেকে জানা যায়। পরে তিনি তাকে তালাক দেন এবং নতুন করে অন্য একজনকে বিয়ে করেন। তারপরই রত্না খাতুন তাকে আসামী করে মামলা দায়ের করলে ফারুক ও তার বর্তমান স্ত্রী দ্বারা নানা ধরনের হুমকির মধ্যে ছিলেন। তারা টেলিফোনে রত্না খাতুনকে নানা হুমকি দিয়ে আসছিল।পুলিশকে এসব তথ্য দেওয়া হয়েছে। দীর্ঘ ৪ মাসাধিকাল অতিবাহিত হলেও নিখোঁজ রত্নার সন্ধান বের করতে পারেনি মাগুরা পুলিশ। তাই মামলাটি পিবিআইকে হস্তান্তরের দাবি ছিল রত্নার প্রবাসী কন্যা আঁচলের।

জানা গেছে, রত্না খাতুন যখন তার পশু হাসপাতাল পাড়ার বাসা থেকে বের হন তখন এক প্রতিবেশী তার নিকট জানতে চান তিনি কোথায় যান। জবাবে তিনি বলেন, আমি বাজার আনতে যাই।

তারপর সন্ধ্যা ৭.০১ মিনিটে তিনি বাতিকাডাঙ্গার সেনিটারি মিস্ত্রি ও চুলা বিক্রেতা উপরোল্লেখিত আক্কাস আলী শেখকে মোবাইল দেন। তার দোকানের নিকট গিয়ে তিনি মোবাইলে তার সঙ্গে ১১সেকেন্ড কথা বলেন। তারপর থেকেই তার মোবাইল বন্ধ ও তিনি নিখোঁজ হন।

মোবাইলে তিনি আক্কাসকে বলেন ভাই ‘আপনি কোথায়? আমি আপনার দোকানে এসেছি।’ আক্কাস বলেন আমি আসছি। আপনি একটু অপেক্ষা করুন। তার কয়েক মিনিটের মধ্যেই রত্না খাতুনের মোবাইল বন্ধ হয়ে যায়।

রত্না খাতুনেরে একমাত্র মেয়ে বৃটেন প্রবাসী। তিনি জানান, এই আক্কাস আলী শেখ সেনিটারি মিস্ত্রি ও চুলা বিক্রেতা। তার নিকট থেকে নিখোজ রত্না আক্তার বেশ কয়েক বছর আগে একটি চুলা কিনেন। এই সূত্রে তার সঙ্গে পরিচয়। সে রত্না খাতুনের সাবেক স্বামী এবং তার মা’কে অপহরণ করে গুম করতে পারে। এই সন্দেহ ভাজন আক্কাস সন্দেহেভাজন ফারুকের পূর্বপরিচিত। চুলার দাম রত্না খাতুন অনেক আগেই পরিশোধ করেছেন। এটা আঁচল জানেন। আঁচল জানান, এখন আক্কাস আলী শেখের সঙ্গে নিখোঁজ রত্না খাতুনের কী কাজ থাকতে পারে- তার জবাবে সে মিথ্যা তথ্য দিয়ে পুলিশকে বিভ্রান্ত করে চলেছে। সে চুলার বকেয়া ১ হাজার টাকা দিতে গেছেন বলে জানায়। টেলিফোনালাপের সূত্র ধরে আক্কাসকে মাগুরা থানা পুলিশ একাধিকবার থানায় নিয়ে গেলেও তার নিকট থেকে কোনো তথ্য বের করতে না পেরে প্রতিবারই তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। এভাবে ফারুক সহ আরো কয়েকজনকে পুলিশ বিভিন্ন সময় ধরে তথ্য বের করতে না পেরে ছেড়ে দিয়েছে।
মামলাটি তাই পিবিআইতে স্থানান্তরে সদর দপ্তরে নোট পাঠিয়েছেন এডিশনাল ডিআইজি খুলনা ক্রাইম রেঞ্জ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ