মামলা,দুর্নীতি ও মাদকে কসবা- আখাউড়ার সামাজিক অবস্থাকে ধ্বংস করে দিয়েছে – মুশফিকুর রহমান

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ ( কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমান বলেন, আমাদের দেশে গণতন্ত্রের যে নতুন একটা পরিবেশ তৈরি হয়েছে সেই পরিবেশটাকে নষ্ট করার চেষ্টা করছে একটি দল। এই নষ্ট করার ফলে পাশের অনেক বিদেশীরা বসেই আছে যেন বাংলাদেশে গণতন্ত্র না আসে। কাজেই এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। মঙ্গলবার ( ৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার খাড়েরা ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, ১৫ বছর আমরা কথা বলতে পারি নাই। কোন সমালোচনা করতে পারি নাই।মামলা, দুর্নীতি ও মাদকে কসবা- আখাউড়ার সামাজিক অবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ১৫ বছর এই এলাকায় কোন উন্নয়ন হয়নি।
বরাদ্দের নামে টাকা এনে দুর্নীতি করেছে। তাই তাদের দলের তিনশ এমপি এখন পলাতক রয়েছে ।

তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হবেনা বলে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে। বলবে তারা আগেই অভিযোগ জমা দিয়ে রেখেছে। সংসদে খুব বেশী সংখ্যা যাওয়ার সম্ভাবনা না থাকলেও তারা বলবে তাদের অভিযোগ আমলে নেয়নি প্রশাসন। কারন প্রশাসনের লোকজনও বিএনপির।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি সম্পুর্ণ সুষ্ঠু, নিরপেক্ষ ও পরিবেশ মুখর একটি নির্বাচন করতে যাচ্ছি আমরা। এই নির্বাচনটা ১৫ বছর পর সকলের জন্য একটা আনন্দ মুখর নির্বাচন হবে। সকলেই নির্বাচননের দিন ভোটকেন্দ্রে যাবেন।

খাড়েরা ইউনিয়ন বিএনপি সভাপতি মোঃ মিজানুর রহমান ভুইয়ার সভাপতিত্বে নির্বাচনী সভায় আরও বক্তব্য রাখেন, জেলা কৃষক দল সাবেক আহ্বায়ক নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপি সহ-সভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ ইকলিল আযম, উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহাম্মদ খান, পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী ও সাবেক খাড়েরা ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা মোখলেছুর রহমান প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ