ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানুয়ারি ২০২৬ মাসের সার্বিক কর্মমূল্যায়নে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ব্রসহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফের নিকট থেকে তিনি সম্মাননা সনদ গ্রহণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদক উদ্ধার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় তাকে এ স্বীকৃতি প্রদান করা হয়।
এছাড়া কসবা থানায় কর্মরত এসআই মো. ফারুক হোসেন জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই আছহাব উদ্দীন জেলার শ্রেষ্ঠ পরোয়ানা তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন। তাদের এ সাফল্যে কসবা থানার সার্বিক কার্যক্রম আরও গতিশীল হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কসবা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন দাস বিষয়টি নিশ্চিত করে জানান, টিম কসবা থানার পক্ষ থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় নাজনীন সুলতানাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে এসআই মো. ফারুক হোসেন ও এএসআই আছহাব উদ্দীনকে নিজ নিজ ক্ষেত্রে শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানাচ্ছি।