বইমেলায় কবি জাকির হোসেন শিশিরের কাব্যগ্রন্থ ‘প্রেয়সীর স্বপ্ন’ এর মোড়ক উন্মোচন

হাসনাইন সাজ্জাদী
  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

আজ রোববার ৮ মার্চ অমর একুশে বইমেলায় কবি জাকির হোসেন শিশিরের নতুন কাব্যগ্রন্থ ‘প্রেয়সীর স্বপ্ন’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সাহিত্যপ্রেমী ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, যিনি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদের সহ-সভাপতি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন মাননীয় সংসদ সদস্য এবিএম মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ শামীম, বিএনপির নির্বাহী সদস্য আহসান উদ্দিন খান শিপন, দীপ্ত টিভির প্রধান বার্তা নির্বাহী এস এম আকাশ, বিজ্ঞানকবি হাসনাইন সাজ্জাদী, ফ্যাশন ডিজাইনার মাকসুদা সিলাত , ড গাজী মিজানুর রহমান, মোঃ শরীফ হোসেন, প্রফেসর মোশাররফ হোসেন, প্রফেসর বোরহান উদ্দিন ইউসুফ , জয়েন্ট সেক্রেটারি আতিকুর রহমান, কবি লোকমান হোসেন পলা সাধারণ সম্পাদক কসবা প্রেসক্লাব, যুবদল নেতা সিদ্দিকুর রহমান বাবু , আবু হানিফ সরকার তাপস ও মোশারফ হোসেন বিকাশ।
গ্রন্থটি প্রকাশ করেছে পাণ্ডুলিপি প্রকাশন। প্রকাশক বায়েজীদ মাহমুদ ফয়সল এবং পরিবেশনায় রয়েছে মাহাবুবা রহমান লাকির প্রতিষ্ঠান ‘চিরদিন’।
অনুষ্ঠানে বক্তারা কবি জাকির হোসেন শিশিরের সাহিত্যচর্চা ও তাঁর নতুন কাব্যগ্রন্থের সৃজনশীলতা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন এবং বাংলা সাহিত্যে বইটির ইতিবাচক প্রভাব রাখবে বলে মত প্রকাশ করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ