আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই—ঢাকায় আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঢাকা, ১৩ মার্চ ২০২৬:বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত হয়েছে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড (CHRW) আয়োজিত বিশেষ আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল-২০২৬।
মগবাজারের জলপাই রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার-এ আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। কোনো প্রকার নির্বিচারে হত্যা আমাদের কাম্য নয়। বিশ্বের প্রতিটি প্রান্তে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসুক।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা। অনুষ্ঠানে দেশবরেণ্য সামরিক কর্মকর্তা, জ্যেষ্ঠ আইনজীবী ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ কামরুজ্জামান, লে. কর্নেল (অব.) আবু ইউসুফ জোবায়ের উল্লাহ, অ্যাডভোকেট মো. শফিকুর রহমান, সারোয়ার ওয়াদুদ চৌধুরী, অ্যাডভোকেট আব্দুল হাসেম, মো. হাবিবুর রহমান, ড. ইঞ্জি. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদুর রহমান রনি, প্রীতি সরমান, ড. শামীম হামিদী, ড. নাঈমা খানম, অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম, অ্যাডভোকেট এনায়েত উল্লাহ, ড. শহীদ মঞ্জু, আতাউল্লাহ খান, এম. এইচ মোতালেব খান, মো. দেলোয়ার হোসেন, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, ড. শরিফ সাকী, এম. এ মঞ্জু, অধ্যক্ষ সোপানুল ইসলাম সোপান ও এস. এম আমানউল্লাহসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে লায়ন এম এ সোহেল আহমেদ মৃধা বলেন, বর্তমান বিশ্ব অস্থির সময় পার করছে। যুদ্ধ ও সহিংসতার পরিবর্তে শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সময়ের দাবি। তিনি বিশ্বজুড়ে নিরীহ মানুষের নিরাপত্তা ও শান্তি কামনা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস. এম সাজেদুল ইসলাম ও মো. ইয়াসিন। আলোচনা সভা শেষে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় এবং পরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ